বিপুল উৎসাহ উদ্দীপনায় পিঠা উৎসবের ২য় দিন চলছে

12
জাতীয় পিঠা উৎসবের একাংশ।

জাতীয় পিঠা উৎসব ১৪২৬ এর মতোৎসবের ২য় দিন উদযাপিত হচ্ছে। রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে জাতীয় পিঠা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পিঠা উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পিঠা প্রদর্শনী ও বিক্রয় করা হচ্ছে।
সিলেট, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঐতিহ্যবাহী পিঠা সহ হরেক রকম পিঠা উৎসবে পাওয়া যাচ্ছে। পিঠা মেলায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য, আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভীড় আছে। বিজ্ঞপ্তি