আব্দুর রাজ্জাক
সাহস মনে এগিয়ে চল
বুকে নিয়ে বল,
তবেই পাবে বুকে মাঝে
শান্তি সুখের ঢল।
বিজয় তোমায় আনতে হবে
হোক সে কঠিন কাজ,
এই সময় হারিয়ে গেলে
ফিরবে না আর আজ।
সময় মেপে রুটিন মনে
চলরে এবার পথ,
বুকের মাঝে তবেই পাবে
শান্তি সুখের পথ।
Kazirbazar.com
