সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নব নির্মিত ভবনের (৬ষ্ঠ তলায়) ৫ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ডায়লাইসিস ওয়ার্ডের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আশরাফুল হক, জেলা বিএমএ সভাপতি ডাঃ মোঃ আব্দুল হাকিম, সদর হাসপাতাল আরএমও মোহাম্মদ রফিকুল ইসলাম,কনসালটেন্ট সার্জার্রী ডাঃ বিশ্বজিৎ গোলদার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কমর্কতা ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ।





