স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আ ন ম শফিকুল হকের স্মরণে শোক সভা থেকে এক পকেটমারকে আটক করেছে পুলিশ ।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে কোতোয়ালী থানা পুলিশ রিকাবীবাজারস্থত কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম থেকে ওই চোরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মাদারীপুর জেলার দায়ের কান্দ গ্রামের জলিলের পুত্র জনি (২৫)। আটকের বিষয়টি নিশ্চিত করেছেনে কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা।








