জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে মোঃ আলী সুমন (২০) নামের এক ইজিবাইক (টমটম) গাড়ি চালক আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের নুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোররাতে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে গাড়ি চালক মোঃ আলী সুমন আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ তাঁর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। জগন্নাথপুর থানার এসআই রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








