তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ ॥ সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিয়োগের দাবিতে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বরাবরে স্মারকলিপি পেশ

32
চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শূন্য পদে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে সিলেটে জেলার স্থায়ী বাসিন্দাদেরকে নিয়োগের দাবিতে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বরাবরে স্মারকলিপি পেশ উপলক্ষে জমায়েত।

চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিলেটের স্থায়ী বাসিন্দাদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের দাবীতে সিলেট জেলার অধিবাসীগণের পক্ষে সম্মিলিত সামাজিক সংগঠনসমূহ ও সচেতন নাগরিকদের উদ্যোগে গতকাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে সিলেট জেলার বাসিন্দাদের শতভাগ নিয়োগের দাবীতে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমদের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট জামিলুল হক জামিল, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রবীন আইনজীবি আব্দুল খালিক, আব্দুল মান্নান চৌধুরী, আবু হাসান আব্দুল্লাহ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেট, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি হাজী কলন্দর আলী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সম্পাদক সারোয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, মো: মিনহাজ উদ্দিন এডভোকেট, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেটের সমন্বয়ক সৈয়দ আকরাম আল সাহান, দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, মামুন রশীদ এডভোকেট, জাগো সিলেট সভাপতি আলাউদ্দিন আলো, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজু, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু, মাসুদ চৌধুরী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতা কয়েছ আহমদ সাগর প্রমুখ। বিজ্ঞপ্তি