আব্দুল মালেক জাগরণী
একটি পাখি দক্ষ পাখি
নিজের বাসা গড়ায়
শিল্প দিয়ে সব পথিকের
মনটাকে সে ভরায়।
নাই গরিমা অহমিকা
কোন রকম বড়ায়
সেই পাখিটা ভুবন জুড়ে
শুধুই মায়া ছড়ায়।
শিল্প গড়ায় সকল পাখি
তার কাছে যে কাবুই
সেই পাখিটা সবার প্রিয়
ছোট্ট পাখি বাবুই।
Kazirbazar.com
