ষ্টাফ রিপোর্টার :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে নগরীর কাষ্টঘরের থেকে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।
আটককৃতরা হল- বি-বাড়িয়া জেলার নবী নগর থানার কৃষ্ণ নগর গ্রামের মৃত হিরু মিয়ার পুত্র ইকবাল হোসেন (৩২), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রসুলপুর গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের পুত্র মো. নাসির উদ্দিন (৫০), সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার মঙ্গলপুর গ্রামের মশরফ আলী উরফে কালা মিয়ার পুত্র আবুল খায়ের লিটন (২৪), নগরীর কালিঘাট কামালগড় এলাকার আরিফুল ইসলামের পুত্র সিরাজুল ইসলাম সৌরভ (২৩), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মৃত আকাব্বর আলীর পুত্র মো. দিপক মিয়া (৩৩), নগরীর মেন্দিবাগের জাকির হোসেনের পুত্র হৃদয় হোসেন (২৪), নগরীর বাগবাড়ি এলাকার বাবুল ঘোষের পুত্র রাহুল ঘোষ বাপ্পু (২৪), হবিগঞ্জ জেলার রাজুরা গ্রামের আব্দুল বাছিরের পুত্র সাকিল মিয়া (১৯), কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সুলতানপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র মো. হারুন মিয়া (৪০)। আটককৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।







