ষ্টাফ রিপোর্টার :
নগরীর পাঠানটুলা এলাকাস্থ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের গেটের একটি ফার্মেসি থেকে ২০ এমপল পেথেডিনসহ অজিত কপালি (৩৬) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত বুধবার রাত সাড়ে ৭ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালের উত্তর গেটের সামনে মেসার্স মৌ ফাম্মের্সী থেকে তাকে আটক করে। আটক যুবক নগরীর উত্তর বাগবাড়ী এলাকার মৃত খেলন্দ্র চন্দ্র কপালির পুত্র। উদ্ধারকৃত আলামতসহ তাকে এএসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।








