রাকিব আল হাসান
স্নিগ্ধ কোমল আবহাওয়াতে
সবই আছে ঠিক,
বৃষ্টি নামে আকাশ ফুঁড়ে
জোরে আকস্মিক।
সূর্যিমামা ভীষণ তেজে
শহর জুড়ে রোদ,
হঠাৎ এ কি করছে আকাশ
মেঘরা অবরোধ।
এইতো হলো দিনের হালত
ঠিকঠিকানা নাই,
ছাতা হাতে ঘুরছে লোকে
বৃষ্টি ভয়ে তাই।
Kazirbazar.com
