রাকিব আল হাসান
আকাশ পানে মেঘ ভাসমান
বাতাস চলে বেশ,
সূর্যি মামা যায় না দেখা
কোথায় নিরুদ্দেশ।
গুড়ুমগুড়ুম আওয়াজ করে
জানায় বারি দূত,
আসার বাণী দৃঢ় করে
চমকিয়ে বিদ্যুৎ।
ক’দিন ধরে চলছে এমন
বৃষ্টি ভেজা দিন,
ভাললাগে না ঘরে বসে
উদাস কর্মহীন।
Kazirbazar.com
