সিলেট মহানগর যুবলীগের সম্মেলনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুকের নির্দেশে এ সময়সূচির পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর শাখার আহবায়ক আলম খান মুক্তি।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সিলেট রেজিস্ট্রারি মাঠে শনিবার (২৭ জুলাই) সকাল ১১টার পরিবর্তে দুপুর ২টায় সম্মেলনের কার্যক্রম শুরু হবে।
কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক সম্মেলনে যোগ দিতে ওইদিন বেলা বারোটার দিকে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। সেখান থেকে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করবেন। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে তিনি সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে। (খবর সংবাদদাতার)






