বর্ষাকাল

17

শাফায়েত হোসেন

বর্ষা হাসে শাপলা ফুলে খালে- বিলে মাঠে,
পালকি চরে জলের মাঝি আসে খেয়া ঘাটে।
বনের কুলে ফুলের গন্ধ সুগন্ধি তার নাকে,
নুপূর পরে কদম ফুৃলে জলের ছবি আঁকে।

ফুলের গন্ধে আকুল জাতি নীরব চোখে হাসে,
বৃষ্টি ভেজা টগর- মণি জলের উপর ভাসে।
ঝিলের জলে মাঝির পারা নানান রঙের পাল,
টাপুরটুপুর জলের ছন্দে ভরে উঠছে খাল।

মালতি তার গলায় পরা বকুল ফুলের ডালে,
উদাস পাখি আদর বিলায় ঝুমকোলতার গালে।
জলের বুকে নানান ফুলে জল ছিটিয়ে খেলে,
জলের ছোঁয়ায় বর্ষার কোঠায় পাখনাখানা মেলে।

গুড়ুম -গুড়ুম মেঘের ডাকে দোলনচাঁপা ফুটে,
জুঁই -কামিনী বাঁশি বাজায় পদ্ম ফুলের ঠোঁটে।
হাসনাহেনা গন্ধরাজ আর বর্ষাকালের তাজ,
কি অপরূপ পাখনা মেলে ধরছে ঋতুর সাজ।