স্টাফ রিপোর্টার :
নগরীর বিভিন্ন বাজারে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন জাতের পণ্য জব্দ ও ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিলেট বিভাগীয় অফিস বিএসটিআই। গতকাল সোমবার মহানগরীর বিভিন্ন বাজারে বিএসটিআই বিভাগীয় অফিস সিএম ও মেট্রোলজি উইং এর কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম কর্তৃক “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮”, “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর বিভিন্ন ধারায় এবং বিএসটিআই’র লাইসেন্স বাতিলকৃত ও স্থগিতকৃত পণ্যসমূহ বাজার হতে প্রত্যাহরের উদ্দেশ্যে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে সিএম লাইসেন্স স্থগিতকৃত স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিঃ, মেরিল রোড, শালগড়িয়া, পাবনা এর রাধুনী ব্র্রান্ডের ধনিয়ারগুঁড়া পণ্য মেসার্স সিটি ষ্টোর, এবিসি পয়েন্ট, শাহজালাল উপশহর, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিঃ, মেরিল রোড, শালগড়িয়া, পাবনা এর রাধুনী ব্র্রান্ডের ধনিয়ারগুঁড়া, জিরারগুড়া, কনফিডেন্স ব্যান্ডের লবণ মেসার্স হোম বাজার, উপশহর মেইন রোড এবং প্রাণ ডেইরী লি:, বাগাপাড়া, পলাশ, নরসিংদী এর প্রাণ প্রিমিয়াম ব্রান্ডের ঘি পণ্য মেসার্স রুমেল ষ্টোর হতে জব্দ করা হয়। এছাড়া বিএসটিআই’র ভেরিফিকেশন সনদ না থাকায় মেসার্স আদিয়ান সুপার সপ, মেসার্স সিটি ষ্টোর, মেসার্স আল-মারজান, শাহজালা উপশহরে মেসার্স রুমেল ষ্টোর এর বিরুদ্ধে বর্ণিত অধ্যাদেশের বিভিন্ন ধারায় সর্বমোট ৪ টি নিয়মিত মামলা দায়ের করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





