আশরাফ আলী চারু
উড়ছে দেখো প্রজাপতি
নজরুলের গান মুখে।
মেলছে ডানা সুরের দেশে
স্বাধীনতার সুখে।
রঙ বেরঙের ফুলের মালা
গড়ছে দেখো তায়।
তার গানেতেই স্বাধীন হয়ে
মেলছে ডানা বায়।
ফুল পাখি আর তারার দেশে
বাদ্যবাজন সব।
একসাথে সব তাল মিলিয়ে
করছে কলরব।
Kazirbazar.com
