আহমাদ মুস্তাকীম
ঐ যে তারা আকাশ ভরা
মিটিমিটি জ্বলছে
অবাক চোখে ছোট্ট খুকি
শুধুই দেখে চলছে।
তারার দেশে ছুটে যেতে
জাগে মনে সাধ
আদর করে ছুঁয়ে দিতে
বাড়িয়ে দুটো হাত।
তারার মেলায় চাঁদটা যেনো
সাগর সেঁচা নুড়ি
ইচ্ছে করে পেখম মেলে
আকাশ পানে উড়ি।
Kazirbazar.com
