শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা শুরু ॥ প্রথম দিনে সিলেটে ৩১৮ জন অনুপস্থিত

120
এসএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষা চলাকালীন অবস্থা। ছবি- রেজা রুবেল

স্টাফ রিপোর্টার :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট’র অধীন গতকাল শনিবার প্রথমদিনের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে সিলেট বিভাগের ৪ জেলায় এবার ১৩১টি কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩১৮ জন পরীক্ষার্থী।
অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে সিলেট জেলায় ১২৬ জন, হবিগঞ্জ জেলায় ৬২ জন, মৌলভীবাজার জেলায় ৭২ জন এবং সুনামগঞ্জ জেলায় ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ জানান, সিলেট শিক্ষা বোর্ডের অধীন গতকাল শনিবার প্রথমদিনের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সিলেট বিভাগের ৪ জেলায় এবার ১৩১ কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশাকরি অন্যান্য পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।