মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা সৈনিক প্রফেসর মো. আব্দুল আজিজ বলেছেন, উৎসব-পার্বণের দেশ বাংলাদেশ। এর মধ্যে একটি উল্লেখযোগ্য পার্বণ হচ্ছে পিঠা উৎসব। এটা বাঙালির ঐতিহ্য। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আমাদের সবাইকে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ নতুন প্রজন্মকে ঐতিহ্য সচেতন করে তুলতে হবে।
সোমবার মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সম্পাদক মো: এনামুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাবির সহযোগী অধ্যাপক ড. জফির সেতু, কলেজের গভর্ণিং বডির সদস্য মসিহ মালিক চৌধুরী, সুশীল কুমার সংকার, শাহ আলতাফুর রহমান, নূরুল আমিন , মো. আব্দুল হাফিজ, ইসলামের ইতিহাসের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: হেনা সিদ্দিকী, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান পার্থ সারথি নাগ। বিজ্ঞপ্তি








