তারেক লিমন
এত এত শীত
কি করে যে সই
এমন শীতে মাথার উপর
সূর্য গেলো কই,
শীতের দিনে
হাত-পা কেমন কাঁপছে
এবার বুঝি মরেছি
শীত ঠেকাতে কেউ কি কিছু ভাবছে,
সূর্য মামা অনেক ভালো
দাওনা মোদের একটু আলো
তোমার কাছে মিনতি যে করছি
শীতের দিনে আমরা গরীব মরছি।।
Kazirbazar.com
