জকিগঞ্জে ছাত্রদল-যুবদলের ৪ নেতাকর্মী গ্রেফতার

206

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জে ছাত্রদল-যুবদলের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ (৩৫), পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহমদ (২৮), তার ভাই কলেজ ছাত্রদল নেতা তারকে আহমদ (১৯) ও সুলতানপুর ইউপি ছাত্রদলের সহ সভাপতি সুজেল আহমদ (২২)। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, বিএনপির কোন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়নি। মামলার আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে মামলা রয়েছে।