শাহজালাল (রহ.) মাজারে গিলাফ ছড়াতে সিলেট এসেছেন আজমীর শরীফের খাদেম

331

হযরত শাহজালাল (রহ.) মাজারে গিলাফ প্রদানের জন্য সিলেটে এসেছেন আজমীর শরীফ মাজারের খাদেম হজরত সৈয়দ মো. ইয়ামীন হাশমী।
তিনি আগামী ২০ ডিসেম্বর বৃহস্পতিবার হযরত শাহজালাল মাজারে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করবেন এবং দুআ শেষে হজরত শাহজালাল (রহ.) মাজার শরিফে গিলাফ ছড়াবেন।
মিলাদ মাহফিলে সর্বস্তরের ভক্ত, আশেকানদের উপস্থিতির জন্য আহবান জানিয়েছে হযরত শাহজালাল (রহ.) মাজার শরিফের খাদেম আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান। বিজ্ঞপ্তি