জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

187

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, ১৫ ডিসেম্বর শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ১৬ ডিসেম্বর রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিব-২ জানান, দ্রুত বিচার আইনে বিএনপির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে-সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টারকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে দলমত নির্বিশেষে সর্বত্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।