কমলগঞ্জে জামায়াতের সদস্য গ্রেফতার

152

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে পুলিশ এক ব্যক্তিকে সোমবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় গ্রেফতার করেছে। সে বড়চেগ গ্রামের আব্দুস শহীদের ছেলে আব্দুল মুকিত (৩০)। শমসেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, মুকিত জামায়াতের একজন সক্রীয় সদস্য। তবে তার পরিবার জানায় অজানা কোন চক্রান্তে তাকে জামায়াতের সদস্য দেখিয়ে গ্রেফতার করানো হয়েছে। সে আদৌ জামায়াতের সাথে যুক্ত নয়।