সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইনাম আহমদ প্রকাশিত

202

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।
বুধবার বিকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
সিলেট-১ আসনে ইনাম আহমদ চৌধুরী ছাড়াও বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তবে এই দুজনের মধ্যে একজন দলীয় সিদ্ধান্ত অনুসারে নির্বাচনী মাঠে থাকবেন। অপরজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।
মনোনয়পত্র জমাদানের সময় ইনাম আহমদ চৌধুরীর সাথে বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।