স্টাফ রিপোর্টার :
ওসমানি হাসপাতালে অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ৪র্থ তলা ২৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় রোগি ও স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, সোমবার রাতে হাসপাতালের ৪র্থ তলার ২৩ নং ওয়ার্ডে বাথরুমের জানালার পাশে জমে থাকা ময়লার স্তুপে কে বা কারা সিগারেট ফেলে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় রোগি ও স্বজনরা দিগব্দিক ছুটতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীর ঘটনাস্থলে পৌছার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তখন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি।






