কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় টিলা ধসে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল ১০টায় অপরিকল্পিতভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গৌছ আলী (২৮) নামে এক পাথর শ্রমিক আহত হন। তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত গৌছ আলী সুনামগঞ্জের ছাতক উপজেলার বনগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুল নগর গ্রামের মৃত আজই মিয়ার ছেলে ইসনাত আলীর মালিকানাধীন গর্তে এ ঘটনা ঘটে। (খবর সংবাদদাতার)





