মো: আরিফ হোসেন
পাকা ধানের গন্ধ পেয়ে
কৃষকে আজ হাসে,
পিঠা-পুলির সুবাস নিয়ে
হেমন্তটা আসে।
কৃষকের ঐ ঘরে ঘরে
আনন্দরই মেলা,
নতুন ফসল গোলায় ভরে
কাটে শুধু বেলা।
রাত্রি বেলায় মনের সুখে
গানটা সবাই ধরে,
মিষ্টি-মধুর সুরটা দিয়ে
প্রাণটা খুবই ভরে।
Kazirbazar.com
