মো: আরিফ হোসেন
দুষ্টমিটা ফেলে এখন
পড়তে বসো খোকা,
নইলে তোমায় পাড়ার লোকে
বলবে শুধু বোকা।
পাশের বাড়ির সোনামণি
মনটা দিয়ে পড়ে,
জ্ঞানের বাতি সঙ্গে নিয়ে
জীবনটাকে গড়ে।
তুমিও ঠিক তাদের মতো
করবে পড়ালেখা,
পড়ার মাঝে পাবে খুঁজে
সঠিক পথের দেখা।
Kazirbazar.com
