স্টাফ রিপোর্টার :
নগরীর সুবিদবাজার থেকে র্যাব অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মদসহ মাদক ব্যবসায়ী হোসেন আহমদকে (৩৮) গ্রেফতার করেছে। সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও গ্রামের বাবুল মিয়ার পুত্র। বর্তমানে হোসেন আহমদ শাহপরাণ থানার খাদিমপাড়া ইউনিয়নের পীরেরবাজার টুকেরপাড়ার বাসিন্দা।
গতকাল কোতোয়ালি থানা পুলিশ মাদক ব্যবসায়ীকে হোসেনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে গত রবিবার রাতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী হোসেনের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।






