সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক, মেসাস রংধনু ট্রেডার্সের স্বত্তাধিকারী, দক্ষিণ সুরমা উপজেলা তেতলী ইউনিয়নের উত্তর ধরাধর পুর নিবাসী রোটারিয়ান সাঈদ মিয়া গতক ১৫ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৫ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় বাঘের বাড়ী শাহী ঈদগাহ ময়দানে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ লে, কর্নেল (অব) রোটারিয়ান এম আতাউর রহমান পীর, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক হুমায়ুন আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম, সদস্য আব্দুস সালাম মর্তু, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খলিলুর রহমান, সদস্য গোলাম মোস্তফা কামাল, কামাল উদ্দিন রাসেল, হাজী জয়নাল আহমদ মেম্বার, আহমদ হোসেন রেজা, নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক ব্যবসায়ী রোটারিয়ান সাঈদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রোটারি অব সিলেট সিটি প্রেসিডেন্ট সাইদ চৌধুরী, সেক্রেটারী সাংবাধিক এস এ শফি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য ফয়জুর রহমান, বেলায়েত হোসেন, নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের প্রচার সম্পাদক শরীফ আহমদ, উপকূল জাতীয় মানবাধিকার সোসাইটি দক্ষিন সুরমা উপজেলার সভাপতি দিলোয়ার হোসেন মামুন। বিজ্ঞপ্তি





