৯নং ওয়ার্ডের ন্যায্য উন্নয়ন নিশ্চিত করতে রেডিও মার্কায় ভোট দিন – নজরুল ইসলাম বাবুল

123

৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নজরুল ইসলাম বাবুল বলেছেন ৯ নং ওয়ার্ডের ন্যায উন্নয়ন নিশ্চিত করতে ওয়ার্ডবাসীর প্রতি রেডিও মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তিনি বুধবার ৯ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ওয়ার্ডবাসীর একটি মূল্যবান ভোটই পারবে ৯নং ওয়ার্ডের ভাগ্য পরিবর্তন করতে।
বুধবার তিনি গণসংযোগ করেন, এতিম স্কুল রোড, বাগবাড়ি, নরসিংটিলা, ফেরদৌসি আবাসিক এলাকা, আল-আমিন আবাসিক এলাকা, লাভলী রোড, সগাদীঘিরপার আবাসিক এলাকা সহ ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা।
এসব পথসভা ও জনসংযোগকালে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী সাবাজ উদ্দিন, সামছুর রহমান, এডভোকেট বেলাল আহমদ, আমজাদ আলী, কাদের মিয়া, বাদল, আব্দুল মতিন। এছাড়া উপস্থিত ছিলেন, আব্দুল আউয়াল মেম্বার,সাজ্জাদুর রহমান সাজু, কুটি মিয়া, দুলাল আহমদ, সুলতান মিয়া, মিতুল আহমদ বাবু, রায়হান, জুম্মান আহমদ, মাছুম, মিলন, সোহাগ, সাব্বির, হিমেল, রিপন, তারেক, সাহেদ, রাহুল ও কামরান প্রমুখ। বিজ্ঞপ্তি