রমজান আলী রনি
নতুন জামা নতুন শাড়ি
পরছে জনে-জনে
বৈশাখের এই খুশির দিনে
মিলে সবার-সনে।
মেলায়-মেলায় কতশত
চলছে আয়োজন
বটেরমূলে ছায়ানটে
সবার প্রিয়জন।
বাংলা গানে নগর-বন্দর
পেলো নতুন প্রাণ
বৈশাখের এই প্রথম দিনে
ছড়ায় ফুলের ঘ্রাণ।
Kazirbazar.com
