সিলেট বিভাগ গণদাবী ফোরাম বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সিলেট বিভাগের সর্বত্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানিয়েছে। গণদাবী ফোরামের এক সভায় বলা হয়, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশুনা, অফিস আদালতে কাজকর্ম, বাসা বাড়ীতে পানি সরবরাহ ব্যাহত হওয়াসহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের উন্নতি হওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার বিকেলে নগরীর সুরমা ম্যানশনস্থ ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, সিলেট বিভাগে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। অবিলম্বে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ এবং সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের দাবী জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, গণদাবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মানিক মিয়া, দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী মসুদ মিয়া, আবেদ আক্তার চৌধুরী, এম.এ. পাশা, এম.এ. জলিল, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, ফারহানা ইয়াসমিন সুরভী, গাজী সুবর্ণা সিনহা জামিল, শওকত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি






