সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে কৃষি ভর্তুকি সহ নানান সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। ফলে কৃষকরা কৃষি খাতে উৎসাহিত হচ্ছেন। সকল অনাবাধি জমি চাষাবাদের আওতায় এনে অধিক ফসল উৎপাদনে এগিয়ে আসতে কৃষকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে বহির্বিশ্বে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। আগামী ২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তাই সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১১ মার্চ রোববার বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গণে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আজগর আলী, বালাগঞ্জ থানার ওসি এস এম জালাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাসিম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মধু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান। এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করেন। বিজ্ঞপ্তি




