উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

174

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহান জাতীয় সংসদে সংসদীয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপস্থাপন করেন বর্তমান চিফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি। এ সময় স্পীকার ড. শিরিন শারমিন এমপি সংসদে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে সভাপতি করে কমিটি নির্বাচিত করেন।
এ খবর ছড়িয়ে পড়লে উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপির নির্বাচনী এলাকা মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) এর নেতাকর্মী ও সাধারণ জনগণ আনন্দ মিছিল বের ও মিষ্টি বিতরণ করা হয়।