হাজেরা সুলতানা হাসি
আমার এ মন
কেমন কেমন
উদাস হয়ে থাকে
দুরন্ত এ মন
যখন তখন
স্বপ্ন কত আঁকে।
হৃদয় মাঝে
বাজেই বাজে
কত নানান ছন্দ
আনমনা করে
এই আমারে
ভেজা মাটির গন্ধ।
আমি তো আমি
নইতো দামী
ছোট্ট আমার মন
ভাবনা আমায়
উদাস বানায়
ইচ্ছে যখন তখন।
Kazirbazar.com
