সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দফা দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উপজেলা কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক কানাই লাল সরকার এর সভাপতিত্বে ও সদস্য সচিব জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দিরাই-শাল্লা) একে কুদরত পাশা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুরে) এমরানুল হক চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম মাহবুব ছোবহানি চৌধুরী, অন্যানের মধে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা কমিটির উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ, সাবেক চেয়ারম্যান রামানন্দ দাস, সাহিত্যিক রবীন্দ্র চন্দ্র দাস, উপদেষ্টা কালাই মিয়া তালুকদার, কানন বালা সরকার, যুগ্ম-আহ্বায়ক সিরাজ মিয়া, চিত্তরঞ্জন দাস, সাংবাদিক বাদল চন্দ্র দাস, সদস্য বিপ্লব রায়, শংকর চন্দ্র ঋষি, মানবেন্দ্র দাস, নিলেন্দু দাস, সুবল চৌধুরী, মদন গোপাল দাস, মুখলেছুর রহমান প্রমুখ।






