হাজেরা সুলতানা হাসি
আনন্দতার ছোঁয়ায় সবার
দু:খ মুছে যাক
হাতে হাত মিলাই এসো
শত দ্বন্দ্ব থাক।
নতুন বছরে এসো মোরা
পবিত্র করি মন
হাসি-আনন্দে যাক কেটে
সবার প্রতিক্ষণ।
দু:খগুলো এসো উড়াই
হই একাকার,
বিভেদ ভুলে গলে পরি
ভালোবাসার হার।
Kazirbazar.com
