সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর ৬ নং সুরমা ম্যানশন ৩য় তলাস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট।
সভায় উত্থাপিত দাবীগুলোর মধ্যে রয়েছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিদ্যুৎ, চাল, পিঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবী জানানো হয়। সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এস.আই. আজাদ আলী, গণদাবী ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আয়ুব আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মানিক মিয়া, গণদাবীর প্রবীণ নেতা দেওয়ান মসুদ রাজা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া), মুক্তিযোদ্ধা এম এ পাশা, শিক্ষক আব্দুল মালিক, আবেদ আক্তার চৌধুরী, যুব নেতা কয়েছ আহমদ সাগর, শওকত আলী, অধ্যাপক (অব.) এম এ মুহিত, মাওলানা মতিউর রহমান চৌধুরী, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক আমীন তাহমিদ, আজিজুল হক, শেখ মোঃ সেলিম ফরিদ, তামীম চৌধুরী আপন প্রমুখ। বিজ্ঞপ্তি





