মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
একাধিক নাশকতার মামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াত সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনকে (৩১) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে বর্ণি ইউনিয়নের ফকিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, কামাল উদ্দিনের বিরুদ্ধে জিআর-১৪৪/১৬ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





