স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজার এলাকার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সন্দহে ৩ যুবককে গ্রেফতার করেছে কতোয়ালি থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বন্দবাজার পুলিশ ফাড়িঁ ইনচার্জ এস আই বেনু দে বন্দবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে- শাহপরান থানা নগরীর কুমারপাড়া ১৬/এ আব্দুল খালিক‘র পুত্র ফেরদৌস আহমদ (২৫), জৈন্তাপুর থানার জৈন্তাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আকবর আলী (৩৭) ও শাহপরান থানার পূর্ব শাপলাবাগ ৬৫ নং বাসার আলী আনছারের পুত্র আফছর আহমদ (২৬)।
এ ব্যাপারের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন‘র যোগাযোগ করা হলে তিনি জানান, আসামীদেরকে গতকাল শুক্রবার মেট্রো আইনে আদালতে চালান করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মেট্রো আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, নগরীর বন্দবাজার এলাকায় একটি সিন্ডিকেট দীর্ঘদিন থেকে যুব সমাজ ধ্বংসকারী মরন নেশা ইয়াবা, হেরোইন, ফেনসিডিল সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্যের ব্যাবসা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছিল তারা।





