ধর্মপাশায় বিদ্যুৎ সংযোগ পেলো ৩৪০টি পরিবার

22

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর ও বগারপাচুর গ্রামের ৩৪০ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ২টার দিকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন এক সাথে দুই গ্রামের ৩৪০টি পরিবারে বিদ্যুৎ বাতি জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
প্রবীণ আওয়ামীলীগ নেতা বন্দে আলী শাহর সভাপতিত্বে ও শাফায়েত হোসেন লিটনের সঞ্চালণায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আক্তারুজ্জামান লস্কর, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা নূর হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ্ আব্দুল বারেক ছুটন প্রমুখ।