তেতলীতে ডাকাত সন্দেহে ৩ জন আটক

32

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় তেতলী এলাকায় ডাকাত সন্দেহে ৩ যুবককে আটক করা হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদেরকে আটক করে।
দিবা-রাত্রী সিএনজি ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারি হুমায়ুন আহমদ বলেন, রাত ১টার দিকে লালাবাজার কুশিয়ারা ফিলিং স্টেশন হতে সিলেট আসার পথে ডাকাতি করার উদ্দেশ্যে একটি মোটর সাইকেল দিয়ে আমার গাড়ির  গতিরোধ  করে। এ সময় দিবা-রাত্রী সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ি থেকে নেমে  একজনকে ঝাপটে ধরি। পরে এলাকার লোকজন ডাকলে বাকিদের আটক করে পুলিশে দেই। দক্ষিণ সুরমা থানা ডিউটি অফিসার জানিয়েছেন আটককৃতরা হল- তেতলিবাজার এলাকার বাসিন্দা মো. আবু মিয়া, সামছুল হক, সাজিদ মিয়া। তবে আটকের সময় তাদের সাথে কোন অস্ত্র পাওয়া যায়নি। তাদের সাথে মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার পৌণে ১০টার দিকে এ ব্যাপারে মুঠোফোনে দক্ষিণ সুরমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খায়রুল ফজল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আটককৃতরা এখনও থানা হাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।