শুধু সরকারের দিকে না তাকিয়ে স্ব-উদ্যোগে কৃষি কাজে ঝাঁপিয়ে পড়তে হবে ———- মাহমুদ উস সামাদ এমপি

52

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী IMG_4950বলেছেন, দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিগত ৫ মাস ধরে ৩০ কেজি করে চাল ও নগদ ৫শ’ টাকা করে দিয়ে আসছেন। আরো এক মাস এ কর্মসূচী চলবে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বন্যার এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। তাই সকল কৃষককে বন্যার পানি নামার সাথে সাথে সরকারের দিকে না তাকিয়ে স্ব-উদ্যোগে কৃষিখাতে ঝাঁপিয়ে পড়তে হবে। কৃষি নির্ভর আমাদের এই দেশে ধান চাষের পাশাপাশি সবজি চাষেও কৃষকদের আত্মনিয়োগ করতে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী রবিবার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ও পূর্ব গৌরীপুর ইউনিয়নে কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফ এর চাল ও নগদ অর্থ বিতরণের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, বালাগঞ্জ থানার ওসি এস এম জালাল উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, কামাল বাজার ইউপি প্রশাসক চন্দন দত্ত, পূর্ব গৌরীপুর ইউপির চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌছ মিয়া, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, খলিলুর রহমান, আতিকুর রহমান, মোক্তিযোদ্ধা আকরাম হোসেন, সেলিম আহমদ মেম্বার, ফারুক আহমদ মেম্বার, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, যুবলীগ নেতা মইনুল হক সালেহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্না প্রমুখ। বিজ্ঞপ্তি