ছাতক থেকে সংবাদদাতা :
নবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৬) নামের এক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করেছে ৭
এপিবিএন সিলেট বিভাগের একদল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. আলী খানের নেতৃত্বে ৭ এপিবিএন সিলেট বিভাগের একদল পুলিশ সোমবার বিকেলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পশ্চিম কসবা এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দামকে আটক করতে সক্ষম হন। এ সময় তাকে তল্লাশী করে নীল রংয়ের একটি প্যাকেটে ভর্তি ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী সাদ্দাম হোসেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাকুড়া গ্রামের সাদিক মিয়ার পুত্র। আটকের পর তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এস আই মো. আলী খান বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌকস এস আই আলী খান বলেন, মাদক বিরোধি অভিযান সিলেট বিভাগের সকল উপজেলায় অব্যাহত রয়েছে।








