কোন রাজনৈতিক দলের একক কৃতিত্বে নয়, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের শ্রমে-ঘামে টিকে আছে রাষ্ট্র। রাষ্ট্রের যেটুকু উন্নতি, সমৃদ্ধি তার পিছনে এই শ্রমিক শ্রেণির ভূমিকাই মুখ্য।
গত ২৫ সেপ্টেম্বর সোমবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের এরাবাজ, মির্জাপুর সহ বিভিন্ন গ্রামে ওঠান বৈঠক শেষে আটগাঁও গ্রামে অত্র এলাকার বিশিষ্ট মরুব্বী আফছর আলীর সভাপতিত্বে এবং মোঃ তোফায়েল আহমদের পরিচালনায় গণতন্ত্রী পার্টির উদ্যোগে এক সুধি সমাবেশে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির মনোনীত প্রার্থী গুলজার আহমদ উপরোক্ত কথা বলেন। বিজ্ঞপ্তি




