অবিলম্বে যুদ্ধাপরাধী ঘাতক জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ঘাতক জামায়াত-শিবির চক্র
কর্তৃক শহীদ মুনির-তপন-জুয়েলসহ দেশব্যাপী সংঘটিত সকল হত্যা মামলার পুনঃতদন্ত পূর্বক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ঘাতকদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদ জুয়েল-মুনির-তপন স্মরণ সভায় জাদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ উপরোক্ত কথাগুলো বলেন। জননেতা লোকমান আহমদ আরো বলেন শহীদ জুয়েল-মুনির-তপন আমাদের শিখিয়ে গেছে ঘাতকদের বিরুদ্ধে নিঃশঙ্ক চিত্তে লড়াই করে আত্মদানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তথা সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাসদ নেতাকর্মীরা অবিচল ছিলো, আছে এবং থাকবে।
জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে রবিবার সন্ধ্যা ৭টায় সাহিত্য আসর কক্ষ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, দরগা গেইট, সিলেট-এ জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় শহীদ জুয়েল-মুনির-তপন স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় নারী জোট সিলেট জেলা সভাপতি শামীম আখতার জেলা জাসদ সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, মহানগর জাসদ নেতা আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মহানগর জাসদ নেতা ও শহীদ তপন জ্যোতি দে’র ভাই প্রবীর দে, শহীদ এনামুল হক জুয়েল এর ভাতিজা, সিলেট জেলা ছাত্রলীগ নেতা তাওহীদ এলাহী প্রমুখ। বিজ্ঞপ্তি







