মাধবপুরে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

148

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে হেনা বেগম হত্যা মামলার আসামী শের আলী (২৫) ও জুর আলী (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। তারা উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের সৌকত আলী সক্কুর পুত্র। বুধবার ভোররাতে এসআই কামরুল হাসানসহ একদল পুলিশ ঢাকার বংশাল থেকে তাদেরকে গ্রেফতার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, গত ৩০ এপ্রিল শের আলী ও জুর আলীর সাথে বাচ্চাদের ঝগড়া নিয়ে মারামারি হয় একই গ্রামের হেনা আক্তার (৬০)-এর। এ সময় প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান হেনা বেগম। পরে হেনা বেগমের পুত্র কামাল মিয়া বাদী হয়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয় ।