ওসমানীনগরে খামারে বিষ প্রয়োগ সহস্রাধিক হাঁস নিধন

51

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে বিষ প্রয়োগ করে এক খামারীর সহস্রাধিক হাঁস নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে osmaninagar-09.07.2017 (01)উপজেলার উছমানপুর ইউনিয়নের বেরাখাল গহরপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। ওসমানীনগর থানার ওসি ও উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভ্যাটেনারী সার্জন রবিবার সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষ ক্রিয়ার আলামত সংগ্রহ করে মৃত হাঁসের মধ্য থেকে কয়েকটি হাঁস ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণী সম্পদ অফিসে নেয়া হয়েছে বলে জানা গেছে। হাঁসের খামারের ক্ষতিগ্রস্ত মালিক ছালেহ আহমদ সিদ্দিকী বলেন, শনিবার সন্ধ্যার দিকে আমার বাড়ীর পাশ্ববর্তী খামারে প্রতিদিনের মতো হাঁসগুলো রেখে বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পড়ি। গতকাল রবিবার ভোরে খামারে গিয়ে হাঁসগুলো মৃত অবস্থায় দেখি। শনিবার রাতের কোনো এক সময় খামারে থাকা ৮৯০টি হাঁস দুষ্কৃতিকারীরা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবার-পরিজন নিয়ে আমার রাস্তায় নামার উপক্রম হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। উপজেলা ভ্যানোরী সার্জন ডা: শাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বিষ প্রয়োগের বিভিন্ন আলামত সংগ্রহ করে মৃত কয়েকটি হাঁস ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে এই আলামতগুলো ঢাকা কেন্দ্রীয় রাসায়নিক গবেষণাগারে পাঠানো হবে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষক্রিয়ার হাঁসের মৃত্যু হওয়ার বিষয়টি প্রাথমিক ভাবে প্রতীয়মান হয়েছে। সংশ্লিষ্টদের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।