জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
বর্তমানে দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশী নারী। তাই নারীদেরকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। দক্ষ জনশক্তি না থাকলে দেশের উন্নয়ন হয় না। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।
এসএমই ফাউন্ডেশেনের সহযোগিতায় এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর আয়োজনে ৫দিন ব্যাপী বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্টের প্রশিক্ষণে সমাপনী পর্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় সভাপতি শাহীন আক্তার সাথীর সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় সদস্য শাহেনা আক্তার নয়নের পরিচালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম ব্যবস্থাপক শামীমা নারগিস, মহিলা আওয়ামীলীগ সিলেট জেলা সভাপতি ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ লায়েছ উদ্দিন, মহিলা দল সিলেট জেলার সভাপতি সামিয়া চৌধুরী, বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট জেলা সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, বি.ডব্লিই.সি.সি.আই সিলেট জেলার সভাপতি মিনারা বেগম, ওয়েব সিলেট জেলা সভাপতি সৈয়দা শাহেদা আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক রুনা বেগম, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট বিভাগীয় আহ্বায়ক বিলকিস নুর, সংগঠনের প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, সমন্বয়কারী রাজু আহমদ, সংগঠনের সিলেট জেলা সভাপতি সুষমা সুলতানা রুহি প্রমুখ। বিজ্ঞপ্তি






